জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুচ্ছ সিলিন্ডারে করে অবৈধভাবে গ্যাস বিক্রির সময় সীতাকুণ্ড পৌর সদর বাজারে ইন্ট্রাকো সিএনজি নামে একটি গ্যাস ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাত গুচ্ছ সিলিন্ডারবাহী ট্রাকও জব্দ করা হয়। ফিলিং স্টেশনটির সুপারভাইজার মিজানুর রহমান ও ক্যাশিয়ার লিটন কান্তি দেকে আটক করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরান। অভিযান চলাকালে দুটি গাড়ির গুচ্ছ সিলিন্ডারে গ্যাস ভর্তির কাজ চলছিল।