জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ভেজাল ওষুধ রাখার দায়ে গত মঙ্গলবার সন্ধ্যায় কলিকাতা হারবাল ও হ্যানিম্যান হোমিও হলকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুটি দোকান থেকে জব্দ করা প্রায় ৫০ হাজার টাকার অনুমোদনহীন ও ভেজাল ওষুধ ধ্বংস করেন। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভেজাল ও অননুমোদিত ওষুধ রাখার দায়ে কলিকাতা হারবালকে ২৫ হাজার ও হ্যানিম্যান হোমিও হলকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। নির্বাহী হাকিম এস এম ফেরদৌস ইসলাম এই আদালত পরিচালনা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।