জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৬টি যানবাহনের চালক ও মালিককে জরিমানা করেছেন। নির্বাহী হাকিম হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে। গতকাল বেলা ১১টা থেকে উপজেলার বিভিন্ন সড়কে থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে যানবাহনগুলোর চালক ও মালিকদের কাছ থেকে চার হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী হাকিম হাফিজুর রহমান বলেন, যানবাহনগুলোর কাগজপত্র ঠিক না থাকায় ওই জরিমানা আদায় করা হয়। ধুনট (বগুড়া) প্রতিনিধি