জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় গতকাল দুটি হোটেল ও একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম লুবনা ফারজানা ও সাইফুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। নোংরা পরিবেশে খাবার তৈরি, রাখা এবং পরিবেশনের জন্য এ জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, শহরের কোর্ট রোডের পানসী হোটেলকে পাঁচ হাজার টাকা, শমশেরনগর সড়কের বেকারি সিটি ফুডকে ২০ হাজার টাকা, সকাল-সন্ধ্যা হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি