জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর বাজারে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় সাত মাংস ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। গাজীপুরের নির্বাহী হাকিম দ্বিজেন ব্যানার্জি জানান, ওজনে কম দেওয়া এবং মূল্যতালিকা না থাকায় ওই ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বিক্রি করায় পাল ব্রাদার্সের ২৫ কেজি সেমাই ধ্বংস করা হয়। এ ছাড়া অনুমোদন না নিয়ে খোলাবাজারে পেট্রল ও অকটেন বিক্রি করায় আরেক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। গাজীপুর প্রতিনিধি