জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ অবৈধ পলিথিন বিক্রির অপরাধে তিনটি দোকানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পরিবেশের জন্য ক্ষতিকর প্রায় তিন টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং পুলিশ তাঁকে সহযোগিতা করেন।