জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরির দায়ে গতকাল সোমবার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাত গ্রাহককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ।আদালত সূত্রে জানা গেছে, সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত বোর্ডবাজার ডেগের চালা, শরীফপুর ও খাইলকুর এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিদ্যুৎ চুরি করে ব্যবহারের দায়ে সাতজন গ্রাহককে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।