জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর শহরের গেইটপাড় এলাকায় লাইসেন্স ছাড়াই লোকমান স্টোর নামের একটি মুদিদোকানে ওষুধ রাখার দায়ে তরিকুল ইসলাম (৪০) নামের ওই দোকানমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দোকানে লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি হয়ে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের একটি দল ওই দোকানে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ওষুধ সিনজিন প্লাস উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম মো. তাইজুল ইসলাম ওই দোকানমালিককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। ওই দোকানমালিক জরিমানার টাকা পরিশোধ করেছেন। র্যাব-১৪-এর কমান্ডার আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দোকানমালিক অবৈধভাবে প্রতিটি বড়ি ৩০০ টাকায় বিক্রি করতেন, যার খুচরা মূল্য ৬০ টাকা।