জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের ধারে লাগানো সরকারি ১০টি গাছ কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার মেহেরপুরে দুজনকে জরিমানা করেছেন। এঁদের মধ্যে সদর উপজেলার রামনগর গ্রামের হারুন আলীর কাছ থেকে তিন হাজার ও রাজু শেখের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন উজ্জামান। তিনি বলেন, গ্রামবাসীর অভিযোগে পুলিশ নিয়ে দুপুরে রামনগরে অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা গাছ কেটে তা নিয়ে যাওয়ার জন্য জড়ো করছিলেন। তাঁদের আটক করা হয়। তাঁরা আদালতের কাছে অপরাধ স্বীকার করেন। পরে আদালত ওই রায় দেন। মেহেরপুর প্রতিনিধি