প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ যানবাহন রোধে অভিযান অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার বেলা দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার কাছিকাটা টোল প্লাজায় দেড় ঘণ্টার অভিযানে ১৭টি অবৈধ যানবাহনকে আটক করা হয়। এ সময় ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকদের কাছ থেকে ৭ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন।