প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে বিসিক শিল্প এলাকায় একটি ওষুধ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা করে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় পিপলস ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ কারখানা রয়েছে। কারখানাটি দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করেই পরিচালনা করে আসছে। ছাড়পত্র না থাকায় গতকাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর ওই কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেন।