প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে গতকাল মঙ্গলবার দুটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে জরিমানা করা হয়। নাশকতামূলক কাজে পেট্রলসহ দাহ্য পদার্থের অবাধ ব্যবহার রোধ করতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন জানায়, অনুমোদন ছাড়া ফিলিং স্টেশন চালানোর অভিযোগে হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় অবস্থিত ইসমাইল ফিলিং স্টেশনটি সিলগালা করে দেওয়া হয়। ফিলিং স্টেশনটির ব্যবস্থাপককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযোগে পৃথক অভিযানে নগরের বন্দর থানা এলাকার সৈকত ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।