জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আজাদুল ইসলাম (২০) নামের এক যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি উপজেলার জোড়শিমুল গ্রামে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১০০ গজের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। এর পরও গতকাল শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে ধুনট এন ইউ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে সুমা লাইব্রেরি নামের একটি দোকান খোলা রেখে আজাদুল ইসলাম বই বিক্রি করছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান তাঁকে আটক করেন। পরে আদালতের মাধ্যমে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়।