প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালত এক স্কুলছাত্রকে ছাত্রীনিবাসে অনধিকার প্রবেশের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ে আদালত বসিয়ে এই শাস্তি দেওয়া হয়। সাজাপ্রাপ্ত স্কুলছাত্র উপজেলার বড়চওনা গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।