প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কাটার অভিযোগে তিনজনকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা এ জরিমানা করেন। বিকেলে তাঁর নেতৃত্বে পুলিশ উপজেলা সদরে লৌহজং নদের বাইমাটি এলাকায় অভিযান চালিয়ে ছানোয়ার হোসেনের কাছ থেকে ৫০ হাজার এবং একই নদে জামুর্কী ইউনিয়নের গুনটিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের সুমন মিয়া ও হাশেম রেজার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।