জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জুয়া খেলার দায়ে তিন তরুণকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ। ওই তিনজন হলেন নগরকান্দা পৌরসভার মধ্যজগদিয়া গ্রামের সুজন বেপারী (২০) ও সোহান ফকির (২১) এবং চৌমুখা গ্রামের আতিক কাজী (২১)। নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে মধ্যজগদিয়া গ্রাম থেকে ওই তিনজনকে জুয়া খেলার সময় গ্রেপ্তার করা হয়। নির্বাহী হাকিম আবদুল আজিজ বলেন, ওই তিন তরুণকে ১০০ করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়।