প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী বাজারে অবৈধভাবে পেট্রল বিক্রি ও যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় ১৪ জনের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সরকার পৃথকভাবে এই আদালত পরিচালনা করেন। ইউএনও শামীম আহমেদ জানান, তালগাছী বাজারে খোলাভাবে পেট্রল বিক্রির দায়ে দোকানদার মানিক মিয়া, মুকুল হোসেন, রাসেদ মিয়া ও ফুল মিয়ার কাছ থেকে আট হাজার টাকা এবং মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী ও বৈধ কাগজপত্র না থাকায় ১০ জন চালকের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি|