জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে চট্টগ্রামের বিবিরহাট এলাকার বশির ফুড প্রোডাক্ট নামের একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তিনি প্রথম আলোকে বলেন, অভিযানের খবর পেয়ে বেকারির লোকজন পালিয়ে যান। বেকারিটিতে ভেজাল খাবার তৈরি করা হচ্ছে বলে স্থানীয় লোকজন অনেক দিন ধরে অভিযোগ করে আসছিলেন। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে বেকারির মালিক মোহাম্মদ মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।