প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলা, রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচ ব্যক্তিকে ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী হাকিম হাফিজুর রহমান অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এর মধ্যে ধুনট সদরে ক্যারম বোর্ডে জুয়া খেলার অভিযোগে ফরিদুল ইসলামকে ২০০ টাকা, রাস্তার ফুটপাত দখল করে তরমুজের ব্যবসা করায় গণেশ দাসকে ২০০ টাকা এবং ট্রাফিক আইন অমান্য করে সোনাহাটা বাজারে মোটরসাইকেল চালানোর অভিযোগে ধামাচামা গ্রামের শাকিল মাহমুদ, ইমরান হোসেন ও আমিনুল হককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়। ধুনট (বগুড়া) প্রতিনিধি|