জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গাড়িতে করে জাটকা বহনের অভিযোগে সাগর আহমেদ (২৫) ও হৃদয় খান (২৪) নামের দুই ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অর্থ আদায় করে তাঁদের ছেড়ে দেন। ওই আদালত পরিচালনা করেন ইউএনও ফারহানা ইসলাম। উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, এর আগে ভোর পাঁচটায় মৎস্য অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার নাগদা এলাকায় ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি থেকে ৪০ মণ জাটকা জব্দ করাসহ ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন। সাগরের বাড়ি মাগুরা সদরে এবং হৃদয়ের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছৈয়ালকান্দী গামে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি