প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইসেন্স ও সার্বক্ষণিক চিকিৎসক না থাকায় এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে রংপুর নগরের দুটি ক্লিনিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিটি করপোরেশন ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে। রংপুর নগরের ধাপ এলাকার যমুনা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম ও রয়েল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে জরিমানা করা হয়। রংপুর সিটি করপোরেশনের নির্বাহী হাকিম রাশেদুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাজমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।