জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ ও শিশুখাদ্য বিক্রির অপরাধে সিলেট নগরের পাঁচটি দোকানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট। এর মধ্যে রিকাবীবাজারের ফুলকলিকে দুই হাজার টাকা, চৌহাট্টার দি সেন্ট্রাল ফার্মেসিকে ১০ হাজার, শাহপরাণ ফার্মেসিকে চার হাজার, ইউনিক ফার্মেসিকে পাঁচ হাজার ও রাবেয়া মেডিকেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।