জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বিক্রির দায়ে কক্সবাজারের মহেশখালীর পাঁচটি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন পৌর এলাকার গোরকঘাটা বাজারে এ অভিযান চালান। এ সময় পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের প্রতিনিধি এনামুল হক উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন জানান, ইসলামিয়া হোটেল ও মিষ্টি মুখকে পাঁচ হাজার টাকা করে, আল জায়েদ ও বেকারির দোকানকে দুই হাজার টাকা করে এবং মিষ্টিমহলকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।