প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজের কম্পিউটার অপারেটর নয়ন বিকাশ পাল হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষার উত্তরপত্র কম্পিউটারে তৈরির সময় কেন্দ্রে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার মডেল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। নয়নের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। থানার ওসি মো. শাহ আলম জানান, নয়নকে কম্পিউটারে প্রশ্নের উত্তরপত্র তৈরি করার অপরাধে থানায় পাঠানো হয়। পরীক্ষা শেষে ম্যাজিস্ট্রেট থানায় বসে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা করেন।