জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরে গতকাল বৃহস্পতিবার নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি দোকানের মালিককে ৫১ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযান শুরু হলে সব ওষুধের দোকান বন্ধ করে দেন মালিকেরা। ড্রাগ সুপারভাইজার মাসুদ রানা বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম হাসিনা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে ওষুধের দোকানে অভিযান চালান। শহরের নতুন বাজারের বজলুর রহমানের তিতাস মেডিকেল হল ও সদর রোডের শ্যামল কুমার মণ্ডলের নব আদর্শ মেডিকেল হলে অভিযান চালানো হয়। পরে নব আদর্শের মালিককে ৫০ হাজার ও তিতাসের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভোলা প্রতিনিধি|