জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালুমাটি উত্তোলনের দায়ে আশরাফুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খান এ দণ্ড দেন। আদালত সূত্রে জানা গেছে, আশরাফুল বেশ কয়েক দিন ধরে উপজেলার আরিচা এলাকায় যমুনা নদী থেকে মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছিলেন। মানিকগঞ্জ প্রতিনিধি|