প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও, মিরেশ্বরাই ও বাস্তুহারা এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল তৈরির দায়ে চারটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত প্রথমে পঞ্চসারের বাস্তুহারা এলাকায় অভিযান চালিয়ে কারেন্ট জাল তৈরির দায়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমানের মালিকানাধীন সততা এন্টারপ্রাইজ ও সিফাত এন্টারপ্রাইজ নামে দুটি কারখানা সিলগালা করেন। একই সঙ্গে কারখানা দুটিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর আদালত মিরেশ্বরাই গ্রামের আল আমিন ফিশিং নেট নামে আরেকটি কারখানাকে কারেন্ট জাল তৈরি ও মজুত করার দায়ে ১০ হাজার টাকা এবং জুঁই ফিশিং নেটকে আরও ১০ হাজার টাকা জরিমানা করেন।