প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চট্টগ্রামের ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সুলতান ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য।