জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইফতারি বিক্রয়কারী দুটি দোকানে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা করেছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ও লিটন সরকারের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়। নগরের জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত তৃপ্তি হোটেল ও রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী বিক্রি ও তৈরির দায়ে ভোক্তা অধিকার আইনে ছয় হাজার এবং একই স্থানের থ্রি স্টার হোটেলে ইফতারসামগ্রী তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক মেশানোর দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।