জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের ভ্রাম্যমাণ আদালত তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। গতকাল বৃহস্পতিবার নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম লিটন আলী ওই অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালত নিম্নমানের ফল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ওই দোকানগুলোকে জরিমানা করেন। এর মধ্যে বাদশা ফলভান্ডারকে ১০ হাজার, শাহ আলম ফলভান্ডারকে ১০ হাজার ও মোজাম্মেল হক মৃধার কলার আড়তকে এক হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করে নীলফামারী শিল্প ও বণিক সমিতি, সৈয়দপুর বণিক সমিতি ও সৈয়দপুর থানার পুলিশ। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|