প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার শহরের একটি মেডিকেল সেন্টার এবং একটি মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। অভিযানে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের শিববাড়ী এলাকায় অবস্থিত হলিল্যাব মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকায় অবস্থিত টাঙ্গাইল সুইটমিটস কারখানায় অভিযান চালালে সেখানে প্রচুর পরিমাণ নষ্ট মিষ্টি পাওয়া যায়। এ সময় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৫০ কেজি নষ্ট মিষ্টি ধ্বংস করা হয়।