জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটায় অস্বাস্থ্যকর পরিবেশ ও পানিতে চিংড়ি ভিজানো এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা দেওয়ার দায়ে তিন চিংড়ি ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারের মৎস্য ডিপোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তহমিনা খাতুন। দেবহাটা থানার এসআই জাকারিয়া শেখ বলেন, দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারের মৎস্য ডিপোর মিজানুর রহমানকে ১০ হাজার টাকা, মোমিনুর রহমানকে ১০ হাজার ও সুপদ ভূইয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।