জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি সেমাই কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে ওই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে মুন সেমাই কারখানার ১৫ হাজার টাকা ও আল মদিনা সেমাই কারখানার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ‘এই অভিযান পবিত্র রমজান মাসজুড়ে চলবে।’
নিজস্ব প্রতিবেদক, রংপুর