প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে আটটি দোকানকে প্রায় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ করা হয়েছে ভাসমানসহ ছোট-বড় প্রায় ৩০০ দোকান। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন ঠিকাদারকেও জরিমানা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর মোর্শেদ গতকাল মঙ্গলবার দুপুরে আদালত পরিচালনা করেন। আদালত কারওয়ান বাজারের চারুলতা হোটেলের সামনের রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রাস্তা বন্ধ করার জন্য মোশারফ হোসেন নামে সিটি করপোরেশনের এক ঠিকাদারকে ১০০ টাকা জরিমানা করেন। মঞ্জুর মোর্শেদ বলেন, ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মেয়রের নির্দেশে এ অভিযান চলছে।