জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে মরা মুরগি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় এ অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাজাহান আলী। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজারের খলিলুর রহমানের ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালানো হয়। সেখানে বেশ কয়েকটি মরা মুরগি খুঁজে পাওয়া যায়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|