জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ফুলবুনিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে গত শনিবার ভ্রাম্যমাণ আদালত একটি বাল্কহেড আটক করে জরিমানা আদায় করেছেন। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দীপক কুমার রায় এই জরিমানা আদায় করেন। দীপক কুমার রায় বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে বশির উদ্দিন নামের ওই বালু ব্যবসায়ী বাল্কহেডের মাধ্যমে ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামসংলগ্ন সোনাতলা নদী থেকে বালু উত্তোলন করছিলেন। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বাল্কহেডটি আটক করা হয় এবং এর মালিক বশির উদ্দিনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি|