জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সুগন্ধা বেকারি নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার শহরের গলাচিপা রেললাইন এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানটির বেকারিতে অভিযান চালিয়ে পচা ও পোকা বেগুন দিয়ে বেগুনি তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। পরে ওই প্রতিষ্ঠানের মালিককে ওই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা বেগম। এ ছাড়া শহরের বিবি রোডে সুগন্ধার ‘সুগন্ধা প্লাস’ নামে একটি রেস্তোরাঁ রয়েছে। শহরের বিভিন্ন স্পটে রয়েছে এ প্রতিষ্ঠানের আরও চারটি বিক্রয় প্রতিষ্ঠান। ওই সব বিক্রয় প্রতিষ্ঠানে সুগন্ধার বেকারি আইটেম বিক্রি করা হয়। হোসনে আরা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি|