জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অভিযোগে দুটি দোকানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে কাকলী সুইটসকে ২০ হাজার এবং সেতু কনফেকশনারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন এর নেতৃত্ব দেন।
নিজস্ব প্রতিবেদক, রংপুর