জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন। জয়পুরহাটের নির্বাহী হাকিম আবুল হাশেম এ অভিযান পরিচালনা করেন। তিনটি কারখানাতেই শ্রমিকেরা পা দিয়ে মাড়িয়ে ময়দার খামির বানিয়ে লাচ্ছা তৈরি করছিলেন। এঁদের মধ্যে সাহাজুল ১৫ হাজার, শাকিল হোসেন পাঁচ হাজার ও সৈকত হোসেনকে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ওই তিন মালিক ভ্রাম্যমাণ আদালতের কাছে তাঁদের জরিমানার টাকা পরিশোধ করেন। জয়পুরহাট প্রতিনিধি|