জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ম্যাঙ্গো পুডিং, জেলি ও লিচি ফুড জেলি তৈরি ও বিক্রির অভিযোগে একটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। টঙ্গীর দত্তপাড়া এলাকায় বঙ্গ সি ফুড প্রডাক্টস নামের ওই কারখানার মালিক হলেন সামসুদ্দিন রানা। কারখানার খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংসও করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি