জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের ব্র্যাক মোড়ের একটি ভাড়া বাসায় ভেজাল ভোজ্যতেল, নকল সাবান ও ডিটারজেন্টের গুঁড়া তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে তারাগঞ্জের ইউএনও ও নির্বাহী হাকিম গোলাম মওলা ওই আদালত পরিচালনা করেন। এ সময় কারখানার মালিক সোহেল রানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তারাগঞ্জ থানার ওসি তাপস সরকার বলেন, দীর্ঘদিন ধরে নীলফামারী সদর উপজেলার বাবড়ীঝাড় গ্রামের সোহেল রানা (৩৫) ভেজাল পণ্য বাজারজাত করছিলেন।