জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম টি এম এ মমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আদালত গত বুধবার সন্ধ্যায় পাটগ্রাম পৌরবাজারের দুটি ওষুধের দোকান মালিককে দুই হাজার ও দুই মুদির দোকানদারকে এক হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া অশ্লীল ছবি নামানোর সময় হাতেনাতে আটক করে দুটি কম্পিউটারের দোকানকে মোট তিন হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।