জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীনভাবে সিমেন্ট উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন। কারখানাটি সিলগালা করা হয়েছে। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, গতকাল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সাইফুল ইসলাম উপজেলার তামাই এলাকার মেসার্স সিরাজগঞ্জ সিমেন্ট মিলস কারখানায় অভিযান চালান। এ সময় বিএসটিআইর সনদ ব্যতীত সিমেন্ট উৎপাদন করে বাজারজাত করার অভিযোগে মিলের ব্যবস্থাপক জয়নাল আবেদিন, কর্মচারী শেখ হারুন-অর রশিদ ও গোলজার হোসেন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।