প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ জেলা প্রশাসনের এনডিসি বশির আহম্মেদ গতকাল মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, বিনা লাইসেন্সে ব্যবসা করার দায়ে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের ওষুধ ব্যবসায়ী আবু বক্করকে দুই হাজার, আলম ফার্মেসিকে ১ হাজার ৫০০, জাকির ফার্মেসিকে ২ হাজার ৫০০ ও বাংলাদেশ হারবাল চিকিৎসালয় নামে আরেক প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ঝিনাইদহ জেলা ওষুধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসান উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।