জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অভিযোগে বগুড়ার ধুনটের সদর পাড়া গ্রামের লালন হোসেন (৩৫), অফিসার পাড়ার মনোয়ার হোসেন (২৫) ও বগুড়ার ফুলবাড়ী গ্রামের আনোয়ারা হোসেনকে (৩২) এক হাজার টাকা করে জরিমানা করেছেন। আদালতের বিচারক ইউএনও হাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ রায় দেন। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, গতকাল বেলা ১১টার দিকে ধুনট সদর পাড়া এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে তাঁদের আটক করা হয়। ধুনট (বগুড়া) প্রতিনিধি|