জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে অভিযান চালিয়ে কারেন্ট জাল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই অভিযান চালানো হয়। শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তার হোসেন বলেন, বিকেলে লাঙ্গলবাঁধ বাজারের রতন কুমার, আবদুস সালাম ও চাঁদ আলীর দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৭০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেন। নিষিদ্ধ ওই জাল মজুত ও বিক্রির অপরাধে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানু তিন ব্যবসায়ীকে জরিমানা করেন। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। মাগুরা প্রতিনিধি|