প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর চ্যানেলে গতকাল রোববার ১৬টি নৌযানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বন্দরে জাহাজ চলাচলের পথ বন্ধ করে রাখা, অতিরিক্ত পণ্য বোঝাই, নিরাপত্তা সরঞ্জাম না রাখা এবং জাহাজের মাস্টারের বৈধ সনদ না থাকার অপরাধে এই জরিমানা করা হয়।