জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় আনন্দনগরে ভ্রাম্যমাণ আদালত খাবারে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করার দায়ে মাহী ফুড প্রোডাক্টস নামে এক বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ওই বেকারির ব্যবস্থাপক রবিউল করিমকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক গতকাল বৃহস্পতিবার ওই রায় দেন। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি|