জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং খাবার রাখার দায়ে গাজীপুরের টঙ্গী এলাকায় কয়েকটি ফার্মেসি, ফাস্ট ফুড ও স্টেশনারি দোকানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি হারবাল সেন্টার সিলগালা করা হয়। গতকাল বুধবার সকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ওই আদালত পরিচালনা করেন। বিচারক স্নিগ্ধা তালুকদার বলেন, গতকাল সকালে টঙ্গী বাজার এলাকায় অভিযান চালানোর সময় ফার্মেসি, ফাস্ট ফুড ও স্টেশনারি মিলিয়ে মোট ছয়টি দোকানের মালিককে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জার্মান হারবাল সেন্টার সিলগালা করা হয়।