জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকার একটি ডাইং কারখানাকে গতকাল বৃহস্পতিবার দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দুপুরে দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে ভাজন অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরে তলব করেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান। পরে শুনানি করে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে ওই কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মুহম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর প্রতিনিধি|